

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রমজান মাসে ভোক্তাদের সুবিধা নিশ্চিত করা এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে খুলনা মহানগরীতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালানো হয়েছে। র্যাব-৬ এবং সিপিএসসির যৌথ উদ্যোগে খালিশপুর ও বয়রা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বয়রা বাজারে বিশেষ অভিযান চলাকালে আবুল কালাম স্টোরের গুদাম থেকে বিভিন্ন টিসিবি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে: ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ১০৮ লিটার তেল।
উদ্ধারকৃত এসব পণ্য সঠিকভাবে বাজারজাত না করা এবং ভোক্তা হয়রানি রোধের লক্ষ্যে ওই গুদামটি সিলগালা করা হয়েছে।
র্যাব-৬-এর কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়ঙ্কা রাণী কুণ্ডু এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী জরিমানা করা হয়।
র্যাব-৬ ও সিপিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তারা যাতে সঠিক মূল্য ও নিরাপদ পণ্য পান, তা নিশ্চিত করা হবে। এছাড়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের হয়রানি রোধে নিয়মিত মনিটরিং চালানো হবে।
খুলনার সাধারণ ক্রেতারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, রমজান মাসে সঠিক মূল্যে পণ্য পাওয়া এবং বাজারে ভোগান্তি কম হলে তাদের কেনাকাটা সহজ হবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করছে।
মন্তব্য করুন
