

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সার্কিট হাউজ থেকে সমাবেশস্থলের পথে পায়ে হেঁটে যাত্রা করে রাজনৈতিক সংস্কৃতিতে এক ব্যতিক্রমী নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কড়া নিরাপত্তা বলয়ের প্রচলিত রীতিকে পাশ কাটিয়ে সরাসরি মানুষের মাঝে নিজেকে তুলে ধরার এই দৃশ্য জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।
সোমবার বিকেলে সার্কিট হাউজ থেকে সমাবেশস্থলের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। তবে প্রচলিত মোটরকেড নয়, তিনি বেছে নেন পায়ে হাঁটার পথ। পথে দুই পাশে জড়ো হওয়া হাজারো মানুষ তাকে স্বাগত জানান। কেউ হাত নেড়ে, কেউ মোবাইলে ছবি ধারণ করে, আবার কেউ স্লোগানে মুখর হয়ে ওঠেন।
প্রধানমন্ত্রীও জনতার এই ভালোবাসার জবাব দেন আন্তরিকভাবে। বারবার হাত নেড়ে শুভেচ্ছা জানান, অনেকের সঙ্গে করমর্দন করেন, এমনকি চোখে চোখ রেখে হাসিমুখে কথা বলতেও দেখা যায় তাকে। নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা মানুষের সঙ্গে এই মেলবন্ধনে কোনো কঠোর দেয়াল হয়ে দাঁড়ায়নি।
এই ব্যতিক্রমী দৃশ্য উপস্থিত জনতার মধ্যে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ। বিএনপি কর্মী রহিম উদ্দিন বলেন, “আমরা ভাবতেই পারিনি উনি এভাবে হেঁটে যাবেন। এত কাছ থেকে দেখার সুযোগ পাবো, এটা আমাদের জন্য বড় পাওয়া।”
কেশবপুর থেকে আসা বিএনপি নেতা রুহুল জানান, “বর্তমান রাজনীতিতে এমন মানবিক দৃশ্য খুব কম দেখা যায়। এটি মানুষের মনে গভীর প্রভাব ফেলবে।”
সাধারণ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর সহজ-সরল উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে—নেতা ও জনগণের দূরত্ব কমিয়ে আনার এক প্রতীকী প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকে।
মন্তব্য করুন