শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় পাইলিংয়ের সময় মাটি ধসে শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১২:১২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে মাটি ধসে আজিজুর রহমান (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আজিজুর রহমান চৌগাছা উপজেলার ৯ নম্বর স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ ওপর থেকে মাটির বড় একটি স্তূপ ধসে পড়ে তার শরীরের ওপর। এতে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে মাটির নিচ থেকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন