বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১৪৪ ধারা প্রত্যাহার, সংঘর্ষের শঙ্কায় টানটান উত্তেজনা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
যশোরে ১৪৪ ধারা প্রত্যাহার
expand
যশোরে ১৪৪ ধারা প্রত্যাহার

যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা নিরসনে ও জননিরাপত্তা নিশ্চিত করতে জারি করা ১৪৪ ধারা আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রত্যাহার করা হয়েছে। একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে উপজেলা প্রশাসন এই জরুরি আদেশ জারি করেছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড় ও আশপাশের এলাকায় সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, একই স্থানে দুই পক্ষ কর্মসূচি ঘোষণা করায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় জনসাধারণের জানমাল রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X