মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনে গিয়ে সৌদিতে বাংলাদেশি শিক্ষকের মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম
মৃত শিক্ষক আব্দুল হাই বুলু।
expand
মৃত শিক্ষক আব্দুল হাই বুলু।

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক। মরহুম আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি। ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের অংশ হিসেবে মদিনায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।

আব্দুল হাই বুলু স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পরিবার জানিয়েছে, জানাজা শেষে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন