

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাদিরচক এলাকা থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ মে) সকাল সোয়া ১০টায় এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে র্যাব-৯।
র্যাব জানায়, শুক্রবার (১ মে ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাদিরচক এলাকায় পৌঁছে একটি নির্মাণাধীন বাড়ির আশপাশে তল্লাশি চালানো হয়।
এ সময় স্থানীয় মো. ধনু মিয়ার নির্মাণাধীন বাড়ির উত্তর-পূর্ব কোণে খালি সেফটি ট্যাংকের পাশে পরিত্যক্ত অবস্থায় খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো ৩৫টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় মোট ৭০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। তবে উদ্ধারকৃত মাদকের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম (সোহাগ) জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন