

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কালিয়াকৈরে ইন্টারস্টফ এপারেলস লিমিটেড এর স্যাম্পল সেকশন হতে চুরি যাওয়া ডেক্সটপ কম্পিউটিার, ল্যাপটপ, মনিটর ও কম্পিউটার সরঞ্জাম ও নগদ টাকা সহ রিয়াদুল ইসলাম সিয়াম নামে একজন কে গ্রেফতার করেছে সিআইডি গাজীপুর ও মেট্রো।
গত ১৩ মার্চ রাত্রে এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানা একটি অভিযোগ দায়ের করেন এবং জেলা সিআইডি অফিস কে অবগত করেন। অভিযোগের প্রেক্ষিতে সিআইডি গাজীপুর ও মেট্রো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্তকালে তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে কর্মরত রিয়াদুল ইসলাম সিয়াম কে জিজ্ঞাসাবাদ করে উক্ত ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া যায় সিআইডি কর্মকর্তারা।
পরে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রিয়াদুল ইসলাম সিয়ামের দেখানোর মতে চুরি যাওয়া ডেক্সটপ কম্পিউটিার, ল্যাপটপ, মনিটর ও কম্পিউটার সরঞ্জাম ও নগদ ২২ হাজার ১০ টাকা তার বাসা থেকে উদ্ধার করে সিআইডি গাজীপুর ও মেট্রো কর্মকর্তারা।
এছাড়া অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত রিয়াদুল ইসলাম সিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি, ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে ৬টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াদুল ইসলাম সিয়াম কে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন