বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:৫৪ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা এলাকার বাকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা আক্তার এবং ভাই রাকিবুল ইসলাম।

নিহত অপরজন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন। সে মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত দুই শিশু আশরাফুল হোসেন (০৮) ও তাসফিয়া (০৩) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বজনেরা জানান, দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন রাকিব হোসেন। গতরাতে তিনি দেশে ফিরলে স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার স্বীকার হয় তাদের বহনকারী প্রাইভেটকারটি।

উল্লেখ্য, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশু সামান্য আহত হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভোরের দিকে ঢাকা থেকে যশোর গামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনা স্থলেই দুই নারী এবং দুই পুরুষ মারা যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরো এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। প্রাইভেটকারে থাকা দুই শিশু সামান্য আহত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup