

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রিপন কুমার সরকার (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিহত রিপন কুমার সরকার কুড়িগ্রাম জেলার নাগেরশরী উপজেলার কুমরিয়ারপাড়া গ্রামের শ্যামল চন্দ্র সরকারের ছেলে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের জোৎন্সা ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পৌর শহর হতে বাই সাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে জোৎন্সা ফিলিং ষ্টেশনের সামনে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিপন কুমার মারা যায়। এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।
মন্তব্য করুন