রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা ডন

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
এডভোকেট মাহফুজ উন নবী ডন
expand
এডভোকেট মাহফুজ উন নবী ডন

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সরকার বিভাগ। রংপুর ছাড়া আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এডভোকেট মাহফুজ উন নবী ডন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এরপর রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন