বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বাসা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম
আশুলিয়ায় বাসা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
expand
আশুলিয়ায় বাসা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন শ্রীখণ্ডীয়া এলাকার একটি বাসা থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীখণ্ডীয়া এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- মোঃ নজরুল ইসলাম (৪৭) ও রেখা খাতুন (৩২)। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল এবং বনিবনা না হওয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে থাকার সুযোগে গতকাল যেকোনো সময় তাঁর বাসায় আসেন রেখা খাতুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের সম্পর্কের টানাপোড়েন বা কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে একপর্যায়ে নজরুল ইসলাম ছুরি দিয়ে আঘাত করে রেখা খাতুনকে হত্যা করেন। এরপর তিনি নিজে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ থেকে কল পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধারের করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ জানান, ৯৯৯ এর কলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড ও পরবর্তীতে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন