বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত বাড়ির প্রবেশপথ দখলের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম
expand
নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত বাড়ির প্রবেশপথ দখলের অভিযোগ

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতিবিজড়িত বাড়ির পূর্ব দিকের প্রবেশপথ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে ভূমিদস্যু ছৈয়দ আলী ওই প্রবেশপথ দখল করে বহাল তবিয়তে আছেন। এ ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক মহলের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির একটি অসাধু চক্রের পৃষ্ঠপোষকতায় এলাকায় ভূমিদস্যুতার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে নিয়ম-কানুন উপেক্ষা করে সংশ্লিষ্ট প্রভাবশালীদের সহায়তায় সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, নবাব ফয়জুন্নেছা জাদুঘরে যানবাহন প্রবেশের একমাত্র গেজেটভুক্ত পথটি গত বছরের ৩১ অক্টোবর দেয়াল তুলে বন্ধ করে দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যকরী সদস্য ছৈয়দ আলী ও তাঁর ছেলে, ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইবরাহিম খলিল। প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় জাদুঘরে যানবাহন চলাচল এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

লাকসাম সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো পৃথক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় রাজনৈতিক দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে একই এলাকার একটি স্থাপনা দখলের চেষ্টা হলে প্রশাসন দ্রুত উচ্ছেদ অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় পরিচালিত ওই অভিযানের নির্দেশ দেন সংসদ সদস্য। তাঁর এই পদক্ষেপ এলাকায় প্রশংসিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন