শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি জামায়াত-সম্পাদক বিএনপির

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আটটিতে বিএনপি, পাঁচটিতে জামায়াত ও দুটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী সহিদ উল্লাহ। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুল হক খন্দকার। গতকাল

বৃহস্পতিবার (২ এপ্রিল) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ১১টায় ফলাফল ঘোষণা করা হয় । এবারের নির্বাচনে তিনটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপি–জামায়াত সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি) ও আবদুল বাতেন মজুমদার (জামায়াত)। ট্রেজারার পদে জয় পেয়েছেন আবু মুছা ভূঁঞা (বিএনপি)। লাইব্রেরি সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত) এবং এনরোলমেন্ট সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি)। রিক্রিয়েশন সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইফুর রহমান (সায়েম) (বিএনপি)।

অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন—আবুল হাসনাত হিমেল, বেলাল হোসেন (জামায়াত), ইসমাইল হোসেন (বিএনপি), লোকমান হোসেন (জামায়াত) ও সাইফুল ইসলাম (বিএনপি)।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৮৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ২৫৩ জন। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৯৭ শতাংশ, যা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন