

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহারন খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহারন খাতুন একই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন শাহারন খাতুন। বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


