মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পাঁচতলা ভবন থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকায় অবস্থিত আব্দুল্লাহ সিটির পাঁচতলা ভবন থেকে লাফ দিয়ে মোছাম্মৎ ফারজানা খাতুন (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের মালিক মো. আব্দুল মোমেন আব্দুল্লাহর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ফারজানা খাতুন হঠাৎ ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত প্রায় ১টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রেফার্ডের কিছুক্ষণ পরই তিনি মারা যান।

নিহত ফারজানা খাতুনের স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। কী কারণে তিনি ভবন থেকে লাফ দিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মেয়েকে জিনে ভর করেছে এবং জ্বীনের আচরের কারণেই এমন ঘটনা ঘটতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান গুরুতর আহত অবস্থায় মধ্যেরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী পাঠানোর সময় তার মৃত্যু হয়।

পুলিশ বলছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X