বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেদি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

​ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
মেহেদি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
expand

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিয়ের মেহেদি অনুষ্ঠানে জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আয়েশা (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর এলাকার রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আয়েশা ওই গ্রামের মোহাম্মদ শফির স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী রিজোয়ান উদ্দিনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। সন্ধ্যার পর মেহেদি অনুষ্ঠান চলাকালে সেখানে টানানো আলোকসজ্জার জেনারেটরের বৈদ্যুতিক তারের স্পর্শে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নুর আয়েশা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank