রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাণ সামগ্রী  বিতরণ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই হয়ে যাওয়া ২৬টি পরিবারের মাঝে সহায়তা হিসেবে ২ বান্ডিল ঢেউটিন, প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভূমি এসিল্যান্ড মো: শামসুজ্জামান,

প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, এমপি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সবসময় সচেষ্ট রয়েছে। তিনি সকলকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন