বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী (জাবিন চৌধুরী) নামে এক তরুণ নিহত হয়েছেন।
expand
সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী (জাবিন চৌধুরী) নামে এক তরুণ নিহত হয়েছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের শহীদ মিনার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী (জাবিন চৌধুরী) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে একটি বেপরোয়া গতির লরি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।

নিহত জাবিন চৌধুরী মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা এবং রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু ও এলাকায় গভীর শোক নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে আঘাত করে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল চলমান থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দায়ী চালককে দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীতাকুণ্ডের ব্যস্ততম সড়ক গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানান তারা।বার আউলিয়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন