

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেপজা গেইট সংলগ্ন ৩০০ ফিট সড়ক ইকোনমিক জোন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহ জালাল নামে এক ব্যবসায়ী তার দোকানে ২টি ড্রাম ও বিভিন্ন বোতলে প্রায় ২৫০ লিটার ডিজেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪৫ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, তিনি এসব ডিজেল বেজা শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কেভেটর, ট্রাক, জেনারেটরসহ বিভিন্ন যানবাহনে সরবরাহ করতেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি সম্পূর্ণ বেআইনি। এতে সাধারণ ভোক্তা প্রতারিত হয় এবং বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন