সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

​ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:২৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গহিরা–হেঁয়াকো সড়কের ফটিকছড়ি পৌরসভার জোলাভিটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত বদিউল আলম ওই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় মসজিদে জোহরের নামাজ আদায় করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বদিউল আলম। পথে জোলাভিটা এলাকায় পৌঁছালে লেলাং থেকে বিবিরহাট অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামান্না তাবাসসুম জেসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, "সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পাই।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন