

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার আওতাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা এলাকায় সাধারণ মানুষের মাঝে সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে এই সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
সেহরি সামগ্রী বিতরণকালে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, বিএনপি তার কর্মপরিকল্পনা ও আদর্শের মধ্য দিয়ে কেয়ামত পর্যন্ত মানুষের মাঝে বেঁচে থাকবে। তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। দিন-রাত ভোট ডাকাতি ও ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।
তিনি বলেন, বরাবরই সাধারণ মানুষ বিএনপির পাশে ছিল এবং বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই রাজপথে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্টের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে—ইনশাআল্লাহ।
পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলালের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, বিএনপি নেতা জয়নাল আবেদীন নুরু, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির উদ্দিন মো. শাহজাহান বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, আরেফিন গ্রুপের চেয়ারম্যান ইনাম হোসাইন, বিএনপি নেতা খোরশেদ আলম, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হোসেন জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান রনি, যুবদলের সাবেক সদস্য আমজাদ হোসেন, জাবেদ জুবায়ের, মো. রেজাউল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন