মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন রোহিঙ্গা আটক
expand
যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন রোহিঙ্গা আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে অভিযান চালিয়ে ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ক‍্যাম্প কমান্ডার লে. কর্ণেল মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আইন শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে। মধ্যরাত থেকে শুরু হওয়া ভোররাত পযর্ন্ত অভিযানে যৌথবাহিনী দোহাজারী পৌরসভাস্থ বার্মা কলোনিকে চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক‍্যাম্পে স্থানান্তরিত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X