মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে একদিনে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
চাঁদপুর মতলব দক্ষিণ থানা।
expand
চাঁদপুর মতলব দক্ষিণ থানা।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মাদক মামলার আসামী বায়ান্ন ভিসা রাসেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী মোঃ বোরহান (২৭), মোঃ বাইজিদ (১৬) এবং মোঃ ফাহিম হাওলাদার (১৭)কে গ্রেফতার করা হয়।

এছাড়া একইদিনে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার মধ্যম পিংড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ শাহিদ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১০টি মাদক মামলার আসামী ‘বায়ান্ন ভিসা রাসেল’-সহ আরও ১ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিকে তিনজনকে নিয়মিত মামলায়, তিনজনকে মাদক মামলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বায়ান্ন ভিসা রাসেল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মাদকের অপরাধে অভিযুক্ত রাসেল মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ১০ টি মাদকের মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হয়েছে। অপরাধী যে কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন