রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ​

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
ভ্রাম্যমান আদালত
expand
ভ্রাম্যমান আদালত

​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে আল আমিন ট্টেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির। এসময় আইনশৃঙ্খলা বাহিনির লোকজন ও ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী চারগাছ বাজারের 'আল আমিন ট্রেডার্স' নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রেখে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ শনিবার চারগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন । ​আদালত পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করে দেয়া হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির জানান, সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশী দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান পরিচালনা করা হয়।জনস্বার্থে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন