শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দালিব রহমান পার্থর ভূমিধস বিজয় 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলামকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

জানা গেছে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপি জোট (বিজেপি) গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ০৪ হাজার ৪৬২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।

ভোলা সদর-১ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪,০২,৮৬১ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ২,০৫,৬৬৯টি, যা মোট ভোটের ৫২.১৮%।

বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X