

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভোলার দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দক্ষিণ চরনোয়াবাদ এলাকায় মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
তল্লাশিকালে মাদক কারবারিদের কাছ থেকে নিচের আলামতগুলো জব্দ করা হয়: ৩০ পিস ইয়াবা (আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার টাকা) ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, নগদ ৩,৯৫০ টাকা
আটককৃত দুই মাদক কারবারি হলেন- ১. কবির হোসেন (৫০), পিতা: আনসার, গ্রাম: চরশিবলি, ভোলা। ২. মোঃ সোলাইমান (২৮), পিতা: কাঞ্চন মিজি, গ্রাম: চর সামাইয়া, ভোলা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, জব্দকৃত আলামত এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
