শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১ লাখ ২৩ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম
টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী
expand
টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া এক স্কুল শিক্ষকের ১ লাখ ২৩ হাজার টাকা মাইকিং করে ফেরত দিলেন মোঃ বশির উদ্দিন নামে স্থানীয় এক কাঁচা বাজারের ব্যবসায়ী। যাকাতের উদ্দেশ্যে গরু কেনার জন্য রাখা ওই টাকা পথে হারিয়ে ফেলেন স্কুল শিক্ষক খলিলুর রহমান। তিনি বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে প্রমাণ সাপেক্ষে প্রকৃত ওই মালিককে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেন ব্যবসায়ী মোঃ বশির উদ্দিন।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকাল ১০ টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোড হয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন কাঁচা বাজারের আড়তদার মোঃ বশির উদ্দিন। এ সময় স্টেডিয়াম এলাকায় সড়কের পাশে একটি খাম পরে থাকতে দেখেন তিনি। পরে খামটির মধ্যে কিছু আছে ভেবে হাতে তুললে ভেতরে অনেকগুলো টাকা দেখতে পান বশির। এরপর আশপাশের বিভিন্ন মানুষকে জানালেও ওই টাকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় প্রচার মাইকিংসহ বিভিন্ন ব্যক্তির ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করতে বলেন। পরবর্তীতে মাইকিং শুনে টাকার সঠিক প্রমাণ দিতে পারায় স্কুল শিক্ষক খলিলুর রহমানকে কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন ব্যবসায়ী বশির উদ্দিন।

টাকা ফেরত পেয়ে স্কুল শিক্ষক মোঃ খলিলুর রহমান বলেন, গরু কিনে যাকাত দেওয়ার উদ্দেশ্যে টাকাটা নির্ধারণ করে রেখেছিলাম। প্যান্টের পকেটে মোবাইল ফোন এবং অন্য টাকার সঙ্গে আলাদা একটি খামে ওই টাকা ছিল। কিন্তু আমার অজান্তেই পকেট থেকে টাকার খামটি রাস্তায় পড়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টাকা পাইনি। পরবর্তী মাইকিং শুনে যোগাযোগ করলে হারিয়ে যাওয়া টাকা আমি ফেরত পেয়েছি।

তিনি আরো বলেন, নগদ টাকা পেয় লোভ সামলানো এটি আসলেই একটি বড় ঈমাণের পরিচয়। নিখুঁত ঈমাণ ও সততা না থাকলে লোভ সামলানো অসম্ভব। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আল্লাহর কাছে দোয়া করি, যাতে তিনি ঈমানের পথে থাকতে পারেন।

ব্যবসায়ী বশির উদ্দিন বলেন, গতকাল রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি খামের মধ্যে ১ লাখ ২৩ টাকা পাই। পরে প্রায় দুই ঘন্টা ধরে খোঁজাখুঁজি করলেও টাকার আসল মালিককে পাইনি। এরপর টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে মাইকিং করালে প্রকৃত মালিক পাওয়া গেলে সঠিক প্রমাণ সাপেক্ষে টাকাগুলো তাকে ফেরত দিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন