

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মণি বলেন, চান্দাবাজদের একটা কথা বলতে চাই, তোমাদের চান্দার কারণে যদি কেউ কিছু নিয়ে থাকো তাতে যদি নুরুল ইসলাম মনির ভোট নষ্ট হয় তাহলে করায়-গন্ডায় হিসাব নেয়া হবে। আমি মানুষ পালছি, তোমরা কেউ যদি চান্দাবাজি করে থাকো এক চুল পরিমাণ ও ছাড় দেয়া হবে না। যদি কেউ চান্দা নিয়ে থাকো ১৩ তারিখের আগে ভালো হয়ে যাও। আর যদি ভালো না হও চান্দাবাজদের জায়গা পাথরঘাটায় হবে না।
রবিবার বিকেল পাঁচটার দিকে পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পাথরঘাটায় শেষ জনসভায় মানুষের উদ্দেশ্যে কথা বলেন।
এ সময় নুরুল ইসলাম মনি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্য সচিব এম কামরুল ইসলাম, বামনা উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ রানা, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, পাথরঘাটা উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন রানা, সদস্য সচিব আবু বকর মেছাল, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তানু, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাইদ বেলাল, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক খায়রুল শরীফ প্রমুখ।
নুরুল ইসলাম মনি বলেন, হও আমার আত্মীয়, আমার স্বজন, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল বা মুল দল! বড় নেতা, ছোটনেতা, পাতিনেতা, হাইজ্জা নেতা, মাইজ্জা নেতা চান্দা খাইলে ছেড়ে দেয়া হবে না। চান্দার বিরুদ্ধে আমার কঠোর হুঁশিয়ারি থাকবে আমি বলে রাখলাম, মনে রেখো।
তিনি পাথরঘাটার মানুষের উদ্ধেশ্যে বলেন, আমাকে আপনারা এমপি বানিয়েছেন না? ১৯৮৮ সালের সেই দিন যে শিশু জন্মাইছে তার বয়স এখন ৩৮ বছর। সেই দিন আমি দেখেছি। মানুষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মানুষ বাড়ছে না কমছে? আভাব বাড়ছে না কমছে? পাথরঘাটার মানুষ কি দোতলা হয়েছে, তিনতলা হয়েছে নাকি চারতলা হয়েছে? সে সময় সেবার জন্য আমি বিভিন্ন কর্মসূচি চালু করেছি।
তিনি বলেন, ৯১ সালে আমাকে আবারো স্বতন্ত্র এমপি বানিয়েছেন। তখন আমার বয়স ছিল ৩২ বছর, সেই ৩২ বছর বয়সে আমাকে বিশ্বাস করেছেন, আজ আমার বয়স ৭২ বছর। আমি সেই বয়সের সময়েই আপনাদের সম্পদ নষ্ট করি নাই। পরের বছর পোস্টার দিয়েছি আমি যদি ১ টাকারও সম্পদ নস্ট করে থাকি আমাকে ভোট দিবেন না। মনে আছে আপনাদের সেই পোস্টারের কথা? আমি যদি এক টাকাও আপনাদের পাথরঘাটা এবং বামনা থেকে আত্মসাৎ করে থাকি আমাকে ভোট দিবেন না। তারপরেও বলছি সব এমপি যে কাজ করেছে আমি যদি একা তার চেয়ে বেশি করে না থাকি তাহলে আমাকে ভোট দিবেন! সব এমপির চেয়ে যদি চাকরি বেশি না দিয়ে থাকি তবে আমাকে ভোট দিবেন না। আজকে কি ৭২ বয়সে আমি আপনাদের গম খাবো, আপনাদের সম্পদ নষ্ট করবো, বিশ্বাস হয়? যদি বিশ্বাস করেন তবে আমাকে ভোট দিবেন!
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে ও আশাবাদী তিনি।
মন্তব্য করুন
