

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানজিন ইসলাম উপজেলার সুন্দরবন গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তিনি বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় , দশম শ্রেণীর ওই শিক্ষার্থী খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন । ব্রেক জ্যাম হয়ে গাড়ি উল্টে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল নেয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলন, মরাদেহ হাসপাতালে রয়েছে নিহত পরিবারের পক্ষ থেকে এখনো কেউ আসেনি পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
