

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সবাই মিলে বাগেরহাট জেলার অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার চেষ্টা করব।
তিনি এসময় জলবায়ু পরিবর্তন ট্রাষ্টের যেসব ফান্ড, সেগুলো পাহাড়ি অঞ্চল ও উত্তর বঙ্গের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হচ্ছে। এই অঞ্চলের মানুষের সুপেয় পানি ও আবাসন সমস্য নিরসনে জলবায়ু ট্রাষ্টের তথ্য ব্যবহারের আশ্বাস দেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা চারজন সংসদ সদস্য এখানে রয়েছি। আমরা চেষ্টা করব, সবাই মিলে বাগেরহাটকে মাদকমুক্ত করার চেষ্টা করব। সেই সাথে বাগেরহাটের উন্নয়নে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম।
ইফতার মাহফিলে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন