বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম
বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক
expand
বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য ডাকাত আফজাল সরদার (৩২)কে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সুন্দরবন সংলগ্ন নারায়নপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদার (৩২) কে আটক করা হয়।

পরবর্তীতে দুপুরের দিকে ও্ই দস্যুর তথ্য অনুযায়ী মোংলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় তল্যাসী চালিয়ে ১টি শট গান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার বিসিজিএস মনসুর আলী‘র নেভিগেশন কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান জানান, সুন্দরবনের দস্যু দমনে কোস্টগার্ডের নেতৃত্বে পুলিশ, র্যা ব, নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু হওয়ায় অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে পুতে নারায়নপুর এলাকায় আত্মগোপনে যায় ওই দস্যু।সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন জাহাঙ্গীর বাহিনীর সাথে সুন্দরবনে ডাকাতি করত। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে। মামলা দায়ের পূর্বক দস্যু আফজালকে কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন