বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নকল কসমেটিক বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা 

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে নকল কসমেটিক বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের পৌর শহরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, নকল কসমেটিক বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জলিল কসমেটিককে ১০ হাজার এবং ব্রাদার্স ও শুকরিয়া কসমেটিকের মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup