

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের বড়াইগ্রামে আমবোঝাই একটি পিকআপ ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৪ জুন) বেলা আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় মৃত দুই শিশু ইজাজ (৪ মাস) ও ইহান (৪) এবং আহতদের বাড়ি রাজশাহী জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষে ঘটনাস্থলেই চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। গুরুতর আহত অপর শিশু ইহানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমবোঝাই একটি পিকআপ নাটোরের দিকে যাচ্ছিল এবং যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। রয়না পাম্প এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।