

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত হামের উপসর্গে ৬১ জন শিশুর মৃত্যু হলেও প্রাপ্তবয়স্ক কোনো রোগীর মৃত্যু এই প্রথমবারের মতো ঘটল।
মৃত নার্স জেরিন সুলতানা (২২) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে রোববার (৩১ মে) দুপুরে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরেও ওই তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি। জেলায় হামে প্রাপ্তবয়স্ক কারও মৃত্যু এই প্রথম।
