মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৩:৫২ পিএম
চাঁদপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
expand
চাঁদপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবহনকারী ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৬ মে) সকালে পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনের সড়ক এই দুর্ঘটনা ঘটে।

মিম আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মিম আক্তার নানির সাথে সড়কের পাশে দাঁড়ানো ছিলো। হঠাৎ করে নানির হাত থেকে ছুঁটে সড়ক পার হতে দৌড় দেয়। এতে রামগঞ্জগামী সিমেন্টবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও তার সহকারী পালিয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন