সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাবেক মেয়র আনোয়ার গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:৪১ পিএম
expand
আওয়ামী লীগের সাবেক মেয়র আনোয়ার গ্রেফতার

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ মে) রাত প্রায় ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে বরগুনা সদর থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া পাথরঘাটা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। স্থানীয় দুই ঠিকাদার তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করেন। যা বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত করছেন।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানান, রোববার গভীর রাতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে আনোয়ার হোসেন আকনকে আদালতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন