সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ৬৯ এতিমের ঈদ শপিং করে দিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:১৭ পিএম
expand
কালিগঞ্জে ৬৯ এতিমের ঈদ শপিং করে দিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

আর দুদিন পর মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল আজহা পালিত হবে। এ সময়গুলো আসলে নতুন জামা বঞ্চিত থাকেন এতিম অসহায়রা। তবে এবার গাজীপুরের কালিগঞ্জে এক অনন্য উদাহরণ তৈরি করলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই উপজেলার ৬৯ জন এতিম অসহায় শিশু-কিশোরদের ঈদের শপিং করে দিয়েছেন গাজীপুরের বারের এই আইনজীবী।

গতকাল কালিগঞ্জের তিনটি ইউনিয়নের ৬৯ জন এতিম শিশুর জন্য ঈদের নতুন জামা কিনে দেওয়া হয়। তুর্কিয়ের (তুরস্ক) বেসরকারি প্রতিষ্ঠান আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের সহায়তায় তাজুল ইসলামের উদ্যোগে এতিমদের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার জামালপুর ইউনিয়নের ২০ জন, বক্তারপুর ইউনিয়নের ১৯ জন এবং কালিগঞ্জ পৌরসভার ৩০ জন শিশুকে এ সুবিধা প্রদান করে।

এ বিষয়ে এনপিবি নিউজকে তাজুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ! কালিগঞ্জে ৬৯ জন ইয়াতিম শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দেয়া হয়। শিশুদেরকে দোকানে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পছন্দমতো প্যান্ট, শার্ট এবং জুতা কিনে দেয়া হয়েছে। যারা এই মহৎ কাজে সহযোগিতা করেছেন আল্লাহ উনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এভাবেই কালিগঞ্জবাসীর সুখে - দুঃখে পাশে থাকতে চাই।’

তাজুল ইসলাম ছাত্রজীবন থেকেই জনসাধারণের জন্য কাজ করে আসছেন। গাজীপুর জেলার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জামায়াতের পক্ষ থেকে পরবর্তী কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন