শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:২৬ পিএম
মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে
expand
মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে জীবন (২২) এবং রাইপুর খন্দকার পাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)।

স্থানীয়রা জানান, মুজিবনগর থেকে আসা একটি ট্রাক বন্দর পিটিআই মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন