শুক্রবার
২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে অনলাইনে জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
গ্রেপ্তারকৃত সদস্য তুষার।
expand
গ্রেপ্তারকৃত সদস্য তুষার।

কুষ্টিয়ায় অনলাইনে জুয়া (বেটিং) চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২১মে) দিনগত রাত সোয়া ২ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা। গ্রেপ্তারকৃত ওই সদস্যের নাম তুষার। তিনি একই এলাকার সাবুর ছেলে।

পুলিশ জানায়,গত ৩ মে কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া একটি সাইবার ক্রাইম মামলায় ৩ নং এজাহারভুক্ত আসামি তুষার। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বেটিং কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করতেন।এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রাশিদুল হাসান রাশেদ (এসআই) জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তুষারকে গ্রেপ্তার করেছি।এই চক্রের সাথে কারা জড়িত সে ব্যাপারে জিজ্ঞেসাবাদ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান,সে মামলার ৩ নং এজাহারনামীয় আসামি। তাকে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার একটি মোবাইল জব্দ করা হয়েছে। সেখানে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। এটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন