

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবুল কাসেম (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ঘটনায় শামসুল ইসলাম নামক একজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আবুল কাসেম ওই এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে। তিনি চরম্বা জামেউল উলুম মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আবুল কাসেমের সঙ্গে তার চাচাতো ভাই প্রবাসী নুরুল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে তারই চাচাতো ভাই প্রবাসী নুরুল হক ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন।বিষয়টি জানার পর আবুল কাসেম সেখানে গিয়ে কাজ বন্ধ করতে বলেন। এ সময় রাজমিস্ত্রীর ঠিকাদার মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইয়াকুব আবুল কাসেমের চাচাতো ভাই হারুনকে ডেকে আনলে তিনি দৌড়ে এসে লাঠি দিয়ে আবুল কাসেমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ উঠে। এতে গুরুতর আহত হন আবুল কাসেম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সৈয়দ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় শামসুল ইসলাম নামকএকজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি।