

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরে টেস্টি ট্রিটের খাবার খেয়ে বেসরকারি গাক চক্ষু হাসপাতালের কর্মী-ডাক্তারসহ ৫০ জন অসুস্থ হয়েছেন। তারা জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অনিক চন্দ্র বর্মন।
তিনি জানিয়েছেন, গত ২৯মে একটি সেমিনারের জন্য টেস্টি ট্রিট দিনাজপুর বড় মাঠ ব্রাঞ্চ হতে ৬০টি খাবার অর্ডার করা হয়। অর্ডারে ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ ছিল। সেটি খাওয়ার পর বাসায় গিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানসহ ৫০ জন অসুস্থ হয়েছেন৷
তিনি আরও জানান, এ ঘটনায় আজ আমাদের চিকিৎসা সেবা বন্ধ রাখতে হয়েছে। আমরা টেস্টি ট্রিটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ঘটনার পর টেস্টি ট্রিটে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে প্রতিষ্ঠানটির স্যান্ডউইচ জাতীয় সকল খাদ্য জব্দ করা হয়। ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইজ খাদ্যপণ্যের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা।
তিনি জানান, অধিকতর পরীক্ষার জন্য সংশ্লিষ্ট খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা কার্যক্রম চলমান আছে।
অভিযোগের বিষয়ে টেস্টি ট্রিট দিনাজপুর বড় মাঠ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. হাসিব জানান, গত ২৯ তারিখে দুপুরে গাক চক্ষু হাসপাতালে আমরা নিয়ম মেনে খাবার সরবরাহ করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাই কিছু বলতে চাচ্ছি না।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
মন্তব্য করুন