

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখিয়ে ৪২ কোটি টাকা খরচ করা সিরাজগঞ্জের বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে ছয় বছরেও একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়নি। উল্টো প্রকল্পটি নিজেই বিদ্যুৎ ব্যবহার করছে। আর এই লজ্জাজনক তথ্য আড়াল করতে দায়িত্বশীল কর্মকর্তারা একে অপরের দিকে আঙুল তুলছেন।
২০১৮ সালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় যমুনার পশ্চিম পাড়ে ক্রসবার-৩ (চায়না বাঁধ-৩) এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড। ৮টি টাওয়ারের মাধ্যমে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরেজমিনে দেখা গেছে, টাওয়ারগুলোর পাখা ঘুরছে না, উৎপাদন সম্পূর্ণ শূন্য।
তথ্য জানতে গিয়ে দেখা গেছে, দায়িত্বশীলদের মধ্যে চলছে এক অদ্ভুত লুকোচুরি। সিরাজগঞ্জ নেসকোর সহকারী প্রকৌশলী মাহফুজ রহমান বলেন, প্রকল্পটি তাদের কাছে হস্তান্তরই হয়নি।
নির্বাহী প্রকৌশলী অশীথ পর্দ্দার বলেন, তথ্য নেই বগুড়ায় জিজ্ঞেস করুন। আর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলছেন, তথ্য সিরাজগঞ্জেই আছে।
এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ দাবি করেন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু কতটুকু, তা বলতে পারেননি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফজলুর রহমানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। জনগণের ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের হিসাব কে দেবে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
মন্তব্য করুন