মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ‘The End’ পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
মো. সাকিব উদ্দিন
expand
মো. সাকিব উদ্দিন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেসবুকে ‘The End’ লিখে পোস্ট দেওয়ার পর মো. সাকিব উদ্দিন নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন ওই এলাকার আবদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে সাকিব উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘The End’ লিখে একটি পোস্ট দেন। এরপর তিনি বিষপান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন