মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদে পড়ল যাত্রীবাহী নোহা বৌদ্ধ ভিক্ষুসহ, নিহত ৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু (৪৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মংশি মগের ছেলে। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুরা খাগড়াছড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। গাড়িটিতে অন্তত পাঁচজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

প্রত্যক্ষদর্শী মিনহাজুর রহমান জানান, চট্টগ্রামমুখী নোহা গাড়িটিকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশ সাড়া দেয়নি। এমনকি দুর্ঘটনার দুই ঘণ্টা পরও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন