মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আফিয়া আক্তার স্থানীয় বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী এবং তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রী আফিয়াকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারে রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন