মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মেয়াদ ছাড়া ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরি করায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শহরের ৫নম্বর ঘাট স্ট্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে চায়না ভ্যারাইটি মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মো: খোকন সরকার পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন