মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রিমস ফর ইয়ুথের সভাপতি নুরউদ্দিন ও সম্পাদক জিহাদ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম
নুরউদ্দিন জাবেদ ও জিহাদ হোসেন।
expand
নুরউদ্দিন জাবেদ ও জিহাদ হোসেন।

লক্ষ্মীপুর জেলার অলাভজনক স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক যুব সংগঠন ড্রিমস ফর ইয়ুথের ২০২৬–২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরউদ্দিন জাবেদ ও সাধারণ সম্পাদক জিহাদ হোসেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি জান্নাত মেহবুবা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন আরা প্রীতি, সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান, কোষাধ্যক্ষ ইসরাত জাহান, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও যোগাযোগ সম্পাদক মেঘলা রাণী দাস এবং সদস্য জয় সাহা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরউদ্দিন জাবেদ বলেন, নতুন কমিটি আগামী দুই বছর সমাজসেবামূলক কার্যক্রম, যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী উদ্যোগকে আরও গতিশীল করতে কাজ করবে। পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন