

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নবীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে মো. স্বপন (২২) নামে এক তরুণ জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্বপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির মো. বাবুলের ছেলে। মাত্র দুই সপ্তাহ আগে তিনি বিয়ে করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মই জাল দিয়ে চিংড়ি আহরণ করার সময় অসাবধানতাবশত তার পায়ের সঙ্গে জালের রশি পেঁচিয়ে গেলে তিনি গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। চাঁদপুর থেকে ডুবুরিদের একটি দল রওনা হয়েছে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন