সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ
expand
হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ ২০ আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপু‌রে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্বজনগ্রাম (আয়নারটুক) এলাকায় সরাজ মিয়ার বাড়ির সামনে ও ধান মাড়াইয়ের খলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু ধান মাড়াই করা খলার উপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের প্রায় ১০০-১৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এক পুলিশ সদস্য সামান্য আহত হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে লাখাই থ‌ানার ও‌সি মোঃ জা‌হিদুল হক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন