রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দুই বছর পর যমুনা অয়েল বার্জ ডিপো ডিজেল বিক্রি শুরু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
ঝালকাঠির যমুনা অয়েল বার্জ ডিপো
expand
ঝালকাঠির যমুনা অয়েল বার্জ ডিপো

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ ডিপোতে আবারও ডিজেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপোর ডিএস আবুল বাশার, ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ এবং ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা প্রমূখ।

ডিপু কর্তৃপক্ষ জানায়, মেরামত কাজের জন্য যমুনা অয়েল কোম্পানির এই ভাসমান বার্জ ডিপো থেকে গত দুই বছর ধরে ডিজেল সরবরাহ বন্ধ ছিল। প্রয়োজনীয় সংস্কার শেষে পুনরায় কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে নিয়মিত ডিজেল সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে ডিপুতে প্রায় সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুত রয়েছে। উদ্বোধনের দিন তালিকাভুক্ত ডিলারদের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ডিপুটি চালু হওয়ায় এ অঞ্চলের কৃষকদের জ্বালানি সংকট অনেকাংশে লাঘব হবে এবং সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন